আদর্শ স্কুল নারায়ণগঞ্জ

প্রতিষ্ঠানের ইতিহাস

প্রতিষ্ঠানের ইতিহাস — আদর্শ স্কুল নারায়ণগঞ্জ

ইসলামিক সোসাইটি অব নারায়ণগঞ্জ কতৃর্ক প্রতিষ্ঠিত ও পরিচালিত আদর্শ স্কুল নারায়ণগঞ্জ বাংলাদেশের অন্যতম একটি ইসলামিক মিশনারী শিক্ষা প্রতিষ্ঠান। ১৩৯৫ হিঃ সনের ১ মহররম, ১৩৮১ বাংলা সনের ১ মাঘ ও ১৯৭৫ সনের ১৪ জানুয়ারী স্কুলটি প্রতিষ্ঠিত হয়। উদ্দেশ্য- ধর্মভীরু, যোগ্য, সৎ, দেশপ্রেমিক ও সুনাগরিক তৈরি। এ লক্ষ্যে সত্যিকার মানুষ গড়ার স্বপ্নকে সামনে রেখে নারায়ণগঞ্জ শহরের কতিপয় নিবেদিতপ্রাণ সমাজসেবী ও শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে এবং অদ্যাবধি সুনামের সাথে মানসম্মত শিক্ষা বিস্তার করে চলেছে।